Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,১৪৮

প্রায় ১ মিনিট · ১৩৩ শব্দ

আবূ তাহির (রহঃ) ... রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে প্রত্যাবর্তনের পর জিইররানা নামক স্থানে অবস্থান কালে উমর ইবনু খাত্তাব (রাঃ) তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি অজ্ঞতার যুগে মাসজিদুল হারামে একদিন ইতিকাফ করার মানত করেছিলাম। এ ব্যাপারে আপনার অভিমত কি? তখন তিনি বললেনঃ যাও এবং একদিন ইতিকাফ করে নাও। বর্ণণাকারী বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে যুদ্ধলব্ধ সম্পদের (গনীমতের) এক-পঞ্চমাংশ থেকে একটি দাসী প্রদান করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ বন্দিদের মুক্ত করে দেন- তখন উমার (রাঃ) তাদের কলরব শুনতে পান। তারা বলাবলি করছিল যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। উমর (রাঃ) (পুত্র আবদুল্লাহ) কে বললেন, ব্যাপার কি? তখন তারা বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ বন্দীদেরকে মুক্ত করে দিয়েছেন। তখন উমর (রাঃ) বললেন, হে আবদুল্লাহ! ঐ দাসীটির কাছে যাও এবং তাকে মুক্ত করে দাও।

ছবি বানান