মুসলিম শরীফ - হাদীস নং ৪,২৩৯
তিনি বলেন, ’ইয়াওমুন্নাহার’ (অর্থাৎ ঈদুল আযহার) দিন আমাদের সামনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভাষণ বললেনঃ আজ কোন দিন। এরপর বর্ণনাকারীগণ, ইবনু আউনের হাদীসের অনুরূপ বর্ণনা করছেন। কিন্তু তারাوَأَعْرَاضَكُمْ (তোমাদের মানসম্ভ্রম) এই শব্দটি উল্লেখ করেননি এবংثُمَّ انْكَفَأَ إِلَى كَبْشَيْنِ (অতঃপর তিনি দু’টি ছাগলের দিকে দৃষ্টিপাত করলেন) এবং এর পরবর্তী অংশটুকুও উল্লেখ করেন নি। আর তিনি তাঁর বর্ণিত হাদীসে ’তোমাদের এই দিন, এই মাস এবং এই শহারর পবিত্রতার ন্যায়’ এর পরেيَوْمِ تَلْقَوْنَ رَبَّكُمْ أَلاَ هَلْ بَلَّغْتُ ' . قَالُوا نَعَمْ . قَالَ ' اللَّهُمَّ اشْهَدْ (যেদিন তোমরা তোমাদের প্রতিপালকের সাথে মিলিত হবে। সাবধান! আমি কি তোমাদের কাছে (আল্লাহর বানী) পৌছে দিয়েছি? তখন সকলেই বললো, হ্যাঁ, তখন তিনি বললেনঃ হে আল্লাহ! আপনি সাক্ষী থাকুন) এভাবে বর্ণনা করেছেন।