মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,২৪৬
তিনি বলেন, এক মহিলা তার সতীনকে তাবুর খুটি দ্বারা আঘাত করল। সে ছিল গর্ডবতী। (আঘাতকারী মহিলা আঘাত দিয়ে) তাকে মেরে ফেলল। বর্ণনাকারী বলেন যে, তাদের একজন ছিল লিহইয়ান গোত্রের মহিলা। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যাকারী মহিলার আসাবার ওপর নিহত মহিলার হত্যার (দিয়্যাত) রক্তপণ প্রদানের নির্দেশ দিলেন এবং গর্ভের সন্তানের জন্য একটি দাস (ক্ষতিপূরণ হিসেবে) প্রদানের হুকুম দিলেন। তখন হত্যাকারী মহিলারার গোত্রের জনৈক ব্যক্তি বলল, আমরা এমনর শিশুর কিভাবে ক্ষতিপূরণ দেব? যে খায়নি পান করেনি এবং কোন শব্দও করেনি। এ ধরনের বিষয় তো বাতিল যোগ্য। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সে যেন বেদূঈনের মত ছন্দপূর্ণ বাক্যে কথা বলল। বর্ণনাকারী বলেন, এরপর তিনি তাদের উপর (দিয়্যাত) ক্ষতিপূরণ সাব্যস্ত করলেন।