Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,২৪৭

প্রায় ১ মিনিট · ১০৩ শব্দ

মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ... মুগীরা ইবনু শু’বা (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, একজন মহিলা তার সতীনকে তাবুর খুঁটি দিয়ে মেরে ফেলল। এই মুকদ্দমা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দায়ের করা হল। তখন তিনি হত্যাকারী মহিলার ’আকিলা’ (গোত্রের ঘনিষ্ঠ আত্মীয়) এর উপর দিয়্যাত প্রদানের নির্দেশ দিলেন। নিহত মহিলাটি ছিল গর্ভবতী। অতএব, তিনি গর্ভের বাচ্চার জন্য (দিয়্যাত হিসেবে) একটি দাস প্রদানের আদেশ দিলেন। তখন তার (হত্যাকারীর) কোন আসাবা আত্মীয় (ছন্দ মিলিয়ে) বলল, আমরা দিয়াত দিব এমন সন্তানের যে খায়নি, পান করেনি এবং কোন শব্দও করেনি? এ ধরনের বিষয় বাতিলযোগ্য, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এতো বেদুঈনদের ছন্দযুক্ত কথার মত একটি কথা।

ছবি বানান