মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,২৪৯
আবূ বকর ইবনু আবূ শায়বা, মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশশার (রহঃ) ... মানসুর (রহঃ) থেকে উল্লেখিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। কিন্তু তাতে এভাবে আছে ... এবং সে গর্ভপাত ঘটিয়েছিল। তখন এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থাপন করা হল। তিনি এতে একটি গোলাম (দিয়্যাত হিসেবে) প্রদানের জন্য হত্যাকারী মহিলার অভিভাবকের প্রতি নির্দেশ দিলেন। কিন্তু তিনি তার বর্ণিত হাদীসে মহিলার দিয়াতের বিষয়টি উল্লেখ করেননি।