Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,২৫০

প্রায় ১ মিনিট · ৯৯ শব্দ

তিনি বলেন, উমার ইবনু খাত্তাব (রাঃ) জনগণের কাছে একবার (ملاَصِ الْمَرْأَة) মহিলার গর্ভের (অপূর্ণাঙ্গ) সন্তান হত্যার ক্ষতিপূরণ সম্পর্কে পরামর্শ চাইলেন। তখন মুগীরা ইবনু শু’বা (রাঃ) বললেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একদা উপস্থিত ছিলাম। তখন তিনি এ অপরাধের কারণে একটি দাস অথবা দাসী প্রদানের নির্দেশ দিয়েছেন। রাবী বলেন, তখন উমার (রাঃ) মুগীরা (রাঃ) কে বললেন, এ ব্যাপারে তোমার সঙ্গে সাক্ষ্য প্রদানকারী একজন লোক নিয়ে এসো। বর্ণনাকারী বলেন যে, তখন মুহাম্মাদ ইবনু মাসলামা (রাঃ) তার পক্ষে সাক্ষ্য প্রদান করলেন।

ছবি বানান