মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪৩২
তিনি উসমান (রাঃ) কে দেখেছেন যে, উসমান (রাঃ) পানির পাত্র আনতে নির্দেশ দিলেন। অতঃপর তিনি দু-কবজির উপর তিনবার পানি ঢাললেন এবং উভয়টি ধুয়ে নিলেন। তারপর তাঁর ডান হাত পাত্রের ভিতর প্রবেশ করিয়ে তিনি কুলি করলেন এবং নাক পরিষ্কার করলেন। তারপর তিনি তাঁর মুখমন্ডল ধৌত করলেন- তিনবার। দু’হাত কনুই পর্যন্ত ধৌত করলেন তিনবার। তারপর মাথা মাসেহ করলেন। এরপর উভয় পা ধুইলেন তিনবার। এরপর তিনি বললেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি আমার এ উযূ (ওজু/অজু/অযু) করার ন্যায় উযূ করবে এবং এর পরে এরুপে দু’রাকআত সালাত (নামায/নামাজ) আদায় করবে যাতে সে মনে মনে ভিন্ন কোন কল্পনা করেনি তার পূর্ববতী সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে।