মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪৩৩
তিনি বলেন, আমি উসমান ইবনু আফফান (রাঃ)-কে বলতে শুনেছি, তিনি মসজিদের চত্বরে ছিলেন এমন সময়ে আসরের সালাতের জন্য মুয়াজ্জ্বীন আসলেন। উসমান (রাঃ) উযূর পানি আনতে নির্দেশ দিলেন, অতঃপর উযূ (ওজু/অজু/অযু) করলেন। তারপর তিনি বললেন, আল্লাহর কসম আমি তোমাদেরকে একটি হাদীস শোনাব যদি আল্লাহর কিতাবে একটি আয়াত না থাকত তাহলে কখনোই আমি তোমাদেরকে হাদীস শোনাতাম না। আমি শুনেছি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যেই মুসলিম ব্যাক্তি উযূ করবে এবং উযূকে সুন্দরভাবে আদায় করবে, অতঃপর সালাত (নামায/নামাজ) আদায় করবে সেই ব্যাক্তির এই সালাত ও তার পূর্ববর্তী সালাত এর মধ্যবতী সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে।