Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৩৩০

প্রায় ১ মিনিট · ১৩৭ শব্দ

তিনি বলেন, হিন্দা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, ইয়া রাসুলাল্লাহ! আল্লাহর কসম, পৃথিবীর মধ্যে আপনার পরিবার পরিজন থেকে অন্য কোন পরিবার পরিজনের প্রতি আমার এত অধিক আকাঙ্ক্ষা ছিল না যে, তাঁদের আল্লাহ লাঞ্ছিত করুন। আর এখন পৃথিবীর মধ্যে আপনার পবিবার পরিজন থেকে কোন পরিবার পরিজনের প্রতি আমার এত অধিক আকাঙ্খা নেই যে, আল্লাহ তাদের সম্মান প্রদান করুন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সেই মহান আল্লাহর শপথ! যার হাতে আমার প্রাণ, তা আরো বৃদ্ধি পাবে। অতঃপর তিনি (হিন্দা) বললেন, ইয়া রাসুলাল্লাহ! আবূ সুফিয়ান কৃপন স্বভাবের লোক। তবে আমি যদি তার বিনা অনুমতিতে তার পরিবার পরিজনের জন্য তার সম্পদ থেকে খরচ করি, এতে কি আমার কোন দোষ হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাদের জন্য তুমি যথাবিধি খরচ করলে কোন দোষ হবে না।

ছবি বানান