Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৩৩১

প্রায় ১ মিনিট · ১২৭ শব্দ

তিনি বলেন, হিন্দা বিনত উকবা ইবনু রবীআ, এসে বললেন, ইয়া রাসুলাল্লাহ! পৃথিবীর মধ্যে আপনার পরিবার পরিজন থেকে অন্য কোন পরিবার পরিজন এর প্রতি আমার এত অধিক বাসনা ছিল না যে, তারা লাঞ্ছিত হোক। আর আজ পৃথিবীর মধ্যে আপনার পরিবার পরিজন থেকে অন্য কোন পরিবার পরিজনের প্রতি আমার এত অধিক বাসনা নেই যে, তাঁরা সম্মানিত হউক। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সেই মহান আল্লাহর কসম যার হাতে আমার জীবন, তা আরো বৃদ্ধি পাবে। তারপর হিন্দা বললেন, ইয়া রাসুলাল্লাহ! আবূ সুফিয়ান একজন কৃপণ স্বভাবের লোক। এমতাবস্থায় আমি যদি আমাদের পরিবার পরিজনকে (যাদের খোর-পোষ তাতে দায়িত্বে তাদেরকে) তার সম্পদ থেকে খাবার প্রদান করি তবে কি এতে আমার কোন দোষ হবে? তিনি বললেন, (তা করবে) না, তবে যদি যথাবিধি হয়।

ছবি বানান