Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৩৬৭

প্রায় ১ মিনিট · ৯৯ শব্দ

তিনি বলেনঃ, আমরা বললাম ইয়া রাসুলাল্লাহ! আপনি আমাদের (বিভিন্ন স্থানে) প্রেরণ করেন। আমরা এমন এক সম্প্রদায়ের কাছে উপনীত হই; যারা আমাদের মেহমানদারী করে না। এ সম্পর্কে আপনি কি মনে করেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেনঃ যদি তোমরা কোন সম্প্রদায়ের কাছে উপনীত হও, আর তারা তোমাদের জন্য এমন সব আসবাব পত্র প্রদান করার হুকুম করে যা মেহমানদারীর জন্য সমীচীন, তবে তোমরা তা গ্রহণ করবে। আর যদি তারা তা না করে তবে তোমরা তাদের থেকে মেহমানদারীর হক আদায় করে নেবে, যা তাদের করনীয়।

ছবি বানান