Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৩৬৮

প্রায় ১ মিনিট · ১০৪ শব্দ

তিনি বলেন, একদা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে এক সফরে ছিলাম। এ সময় এক ব্যক্তি সাওয়ারীতে আরোহণ করে তার কাছে এলো এবং ডানে-বামে তাকাতে লাগলো। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার কাছে পরিভ্রমণের কোন অতিরিক্ত যানবাহন থাকে, সে যেন তা দিয়ে তাকে সাহায্য করে, যার কোন যানবাহন নেই। আর যার কাছে অতিরিক্ত পাথেয় (খাদ্য সামগ্রী) থাকে; সে যেন তা দিয়ে তাকে সাহায্য করে যার পাথেয় (খাদ্য সামগ্রী) নেই। তারপর তিনি বিভিন্ন প্রকার সম্পদের এরূপ বর্ণনা দিলেন। এমনকি আমাদের ধারণা হল যে, অতিরিক্ত সম্পদের মধ্যে আমাদের কারো কোন অধিকার নেই।

ছবি বানান