মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪৩৭
তিনি বলেন, আমি উসমান ইবনু আফফান (রাঃ) এর নিকট উযূর পানি আনলাম। অতঃপর তিনি উযূ (ওজু/অজু/অযু) করলেন, তারপর তিনি বললেন, লোকজন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক হাদীস বর্ণনা করে থাকে। আমি ওসব জানিনা তবে আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি তিনি আমার এ উযূর ন্যায় উযূ করেছেন। তারপর বলেছেন, যে ব্যাক্তি এভাবে উযূ করবে তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আর তার সালাত (নামায/নামাজ) আদায় ও মসজিদের দিকে গমনের সাওয়াব থাকবে অতিরিক্ত। ইবনু আবদা-এর সনদেبوضوء কথাটি বাদ দিয়েاتيت عثمان فتوضاء কেবল বলা হয়েছে।