মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪৩৮
উসমান (রাঃ) মাকাইদে আসনে উযূ (ওজু/অজু/অযু) করতে বসে বললেন, আমি কি তোমাদেরকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উযূ করা দেখাব? তারপর তিনি তিন-তিনবার ধুয়ে উযূ করলেন। কুতায়বা (রহঃ) ... আনাস (রাঃ) সুত্রে অতিরিক্ত বর্ণনা করেন যে, আনাস (রাঃ) বলেছেন, তখন উসমান (রাঃ)-এর পাশে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের কয়েকজন উপস্থিত ছিলেন।