মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৪২৭
তিনি বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত হল, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিনীগণ উসমান (রাঃ) কে আবূ বকর (রাঃ) এর নিকট পাঠাতে মনস্থ করলেন, যেন তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে তাদের মীরাস দাবী করেন। তখন আয়িশা (রাঃ) তাদের বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একথা বলে যাননি যে, আমদের (নবীগণের) মিরাস বন্টিত হয় না। আমরা যা রেখে যাই তা সাদাকা।