মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৪২৬
ইসহাক ইবনু ইবরাহীম, মুহাম্মদ ইবনু রাফি’ ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) ... মালিক ইবনু আউস ইবনু হাদছান (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, উমর ইবনু খাত্তাব (রাঃ) আমাকে ডেকে পাঠালেন। এরপর বললেন, তোমার সম্প্রদায়ের কতিপয় পরিবারের লোক আমার কাছে উপস্থিত হল ...... তারপর মালিক (রাঃ) এর বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। তার হাদীসে রয়েছে যে, তিনি তাঁর পরিবারের জন্য তা থেকে এক বছরের খরচ দিয়ে দিতেন। অনেক সময় মা’মার (রহঃ) বলেছেন যে, তার পরিবারের জন্য তা থেকে এক বছরের খোরাকী রেখে দিতেন। এরপর অবশিষ্ট সম্পদ আল্লাহর মালের ভাণ্ডারে (বায়তুল মালে) জমা দিতেন।