Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৫৮৬

প্রায় ২ মিনিট · ১৯৪ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদ গোত্রের জনৈক ব্যক্তিকে কর্মচারী নিযুক্ত করলেন- যাকে ইবনুল লুৎবিয়া নামে অভিহিত করা হতো। রাবী আমর ও ইবনু আবূ উমার বলেন, সাদাকা উসূলের জন্য। যখন সে ব্যক্তি ফিরে এলো তখন সে বললো, এটা আপনাদের (অর্থাৎ বায়তুল মালের) এবং ওটা আমাকে উপটোকন হিসেবে দেয়া হয়েছে। রাবী বলেন, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপরে দাঁড়ালেন এবং আল্লাহর প্রশংসা করার পর বললেনঃ সে কর্মচারীর কি হলো, যাকে আমি (তহশীলদার রূপে) প্রেরণ করি, আর সে বলে, ওটা আপনাদের আর এটা আমাকে উপটোকন দেয়া হয়েছে। সে তার পিতার বা মাতার ঘরে বসে থেকে দেখে না কেন যে তাকে উপটোকন দেয়া হয় কিনা? মুহাম্মাদের প্রাণ যে পবিত্র সত্তার হাতে তাঁর কসম! যে কেউ এরুপ সম্পদের কিছুমাত্র হস্তগত করবে, কিয়ামতের দিন তাই সে তার ঘাড়ে বহন করে নিয়ে আসবে (তার ঘাড়ের উপর) চিৎকার রত উট হবে অথবা হাম্বা-হাম্বারত গাভী হবে অথবা ম্যাঁ ম্যাঁরত বকরী হবে। তারপর তিনি দু’হাত ঊর্ধ্ব দিকে উঠালেন, এমন কি তার বগলের শুভ্রতা আমাদের দৃষ্টিগোচর হলো। তিনি বললেনঃ হে আল্লাহ! আমি কি (তোমার নির্দেশ) পৌছে দিয়েছি একথা তিনি দু’বার বললেন।

ছবি বানান