মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৫৮৭
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযদ গোত্রের ইবনুল লুৎবিয়া নামক এক ব্যক্তিকে সাদাকা উসুলের উদ্দেশ্য কর্মচারী নিয়োগ করেন। সে যখন (সাদাকার উসূলকৃত) মালামাল নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অর্পণ করলো, তখন সে বললো, এগুলো হচ্ছে আপনাদের, আর ওটা আমাকে উপটোকন স্বরূপ দেয়া হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি তোমার পিতা-মাতার ঘরে বসে থেকে দেখলে না কেন, কেউ তোমার জন্য উপঢৌকনাদি প্রেরিত হয় কিনা? তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুৎবা দিতে দাড়ালেন। এরপর রাবী সুফিয়ান (রহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ বর্ননা দেন।