মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৫৯০
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সাদাকা উসূলের জন্য কর্মচারী নিযুক্ত করেন। সে প্রচুর মাল নিয়ে আসলো আর বলতে লাগলো যে এটা আপনাদের আর ওটা আমাকে হাদিয়া (উপঢৌকন) দেয়া হয়েছে। তারপর রাবী অনুরূপ বর্ণনা করেন। রাবী উরওয়া বলেন, আমি আবূ হুমায়দ সা’দী (রাঃ) কে জিজ্ঞাসা করলাম আপনি নিজে কি তা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে শুনেছেন? জবাবে তিনি বললেনঃ তাঁর (পবিত্র) মুখ থেকে সরাসরি আমার কানে শুনেছি।