মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৫৮৯
আবূ কুরাইব, আবূ বকর ইবনু আবূ শায়বা, ও ইবনু আবূ উমার (রহঃ) বলেন, সুফিয়ান (রহঃ) সুত্রে হিসাম (রহঃ) থেকে উল্লেখিত সনদেও উপরোক্ত হাদীস বর্ণিত আছে। আবওদা ইবনু নুমায়ের (রহঃ) এর বর্ণিত হাদীসে আবূ উসামা (রহঃ) এর বর্ণনার অনুরূপ উল্লেখ আছে যে সে যখন এলো তখন তার থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব নিলেন। ইবনু নূমায়ের (রহঃ) এর হাদীসে বর্ণিত আছে তোমরা জেনে রেখো, আল্লাহর কসম! যার হাতে আমার প্রাণ তোমাদের মধ্যে এর কিছুই আত্মসাৎ করবে না ...... আর সুফিয়ান (রহঃ) এর হাদিসে 'আমার দুটি চোখ দেখেছে, আমার দুটি কান শুনেছে।' এরপর আছে যায়দ ইবনু সাবিত (রাঃ) কে তোমরা জিজ্ঞাসা কর, কেননা তিনি তখন আমার সাথে উপস্থিত ছিলেন।