Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৬৫৬

প্রায় ১ মিনিট · ৭৯ শব্দ

তিনি শুনতে পেলেন যে জাবির (রাঃ) কে এ মর্মে জিজ্ঞাসা করা হল, হুদাইবিয়ার দিন সাহাবীদের সংখ্যা কত ছিল? তিনি বললেনঃ আমরা সংখ্যায় ছিলাম চৌদ্দশ। আমরা তাঁর (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর) হাতে বায়আত হলাম, আর উমার (রাঃ) তার হাতে ধরে ছিলেন (বায়আত হয়েছিলেন) সামুরা (বাবলা) নামক গাছের তলে। জাদ্দ ইবনু কায়েস আনসারী ছাড়া আমরা সকলেই সেদিন তাঁর হাতে বায়আত হয়েছিলাম। সে তাঁর উটের পেটের নীচে আত্নগোপন করে বসেছিল।

ছবি বানান