মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৬৫৭
তিনি জাবির (রাঃ) এর নিকট শুনতে পেলেন, তাকে এ মর্মে জিজ্ঞাসা করা হল যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুল-হুলাইফা নামক স্থানে বায়আত গ্রহণ করেছিলেন কি? তিনি বললেন, না, তবে সেখানে তিনি সালাত আদায় করেছেন, আর হুদায়বিয়ার গাছের নিকট ব্যতীত অন্য কোন গাছের নিকট বায়আত গ্রহণ করেননি। রাবী ইবনু জুরায়জ (রহঃ) বলেনঃ আবূ যুবায়র (রহঃ) আমাকে বলেছেনঃ তিনি জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) কে বলতে শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার কুপের নিকট দোয়া করেছিলেন।