মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৬৫৮
তিনি বলেন, হুদাইবিয়ার দিনে আমরা (সংখ্যায়) ছিলাম চৌদ্দশ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেনঃ আজকের দিন তোমরা গোটা বিশ্ববাসীর মধ্যে সর্বোত্তম। জাবির (রাঃ) বলেন, যদি আমি দেখতে পেতাম তবে তোমাদেরকে অবশ্যই সেই গাছটির জায়গা দেখিয়ে দিতাম।