মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৭১৫
মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশশার (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ এমন কেউ নেই যে জান্নাতে প্রবেশ করবে এবং তারপর দুনিয়ায় ফিরে আসাটা পছন্দ করবে-যদিও বা গোটা দুনিয়ার সবকিছু তারই হয়, কেবল শহীদ ছাড়া; কেননা সে কামনা করবে যেন ফিরে আসে এবং দশবার শহীদ হয়, তা এ জন্যে যে, সে শাহাদাতের মর্যাদা প্রত্যক্ষ করেছে।