Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৭১৬

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাস্তায় জিহাদের তুল্য আর কি আছে? তিনি বললেনঃ কেউ তা লাভ করতে পারবে না। রাবী বলেন, প্রশ্নকারীরা কথাটা দুবার বা তিনবার পুনরাবৃত্তি করলেন। প্রত্যেকবারই তিনি বললেনঃ কেউ তা পারবে না। তৃতীয়বার তিনি বললেনঃ আল্লাহর রাস্তায় জিহাদকারীর দৃষ্টান্ত হচ্ছে অবিরাম সিয়াম পালনকারী, কিয়ামকারী, সালাতে দণ্ডায়মান, আল্লাহর আয়াতসমূহের পূর্ণ অনুগত, সিয়ামে বা কিয়ামে যে ক্লান্তিবোধ করে না (এমনভাবে ইবাদত করতে থাকে) যতক্ষন না আল্লাহর রাস্তার মুজাহিদ তা থেকে প্রত্যাবর্তন করে।

ছবি বানান