মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৭৫৭
সাঈদ ইবনু মানসুর (রহঃ) ... আলকামা ইবনু মারসাদ (রহঃ) থেকে এ সনদে হাদীস রেওয়ায়াত করেন তিনি আরও রেওয়ায়াত করেন যে, (মুজাহিদকে বলা হবে) তুমি তার নেক আমল থেকে যে পরিমাণ ইচ্ছা কর নিয়ে যাও। এ কথাটি বলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকালেন এবং বললেনঃ তোমাদের কি ধারণা? (মুজাহিদ কি তখন তার কোন সাওয়াব আর বাকী রাখবে?)।