মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৭৫৮
তিনি বারা (রাঃ) কে কুরআন শরীফের আয়াতঃ “মু’মিনদের মধ্যে যারা ঘরে বসে থাকে ও যারা আল্লাহর পথে জিহাদ করে তারা সমান নয়।” সম্পর্কে বলতে শুনেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়িদ (রাঃ) কে তা লিখে রাখার জন্য একটি হাড় নিয়ে আসতে আদেশ করলেন। তখন ইবনু উম্মে মাকতূম (রাঃ) তাঁর (অন্ধত্বের) ওযর সম্পর্কে অনুযোগ করলেন। এ প্রসঙ্গে নাযিল হলোঃ মুমিনদের মধ্যে যারা সমস্যাগ্রস্ত নয় অথচ ঘরে বসে থাকে তারা সমান নয়। শুবা (রহঃ) বলেন, আমার কাছে সা’দ ইবনু ইবরাহীম বর্ণনা করেছেন জনৈক ব্যক্তি সুত্রে তিনি যায়িদ (রাঃ) থেকে এ আয়াত সম্পর্কে “যারা বসে থাকে তারা সমান নয়।” বাকী হাদীস বারা (রাঃ) এর হাদীসের অনুরূপ। ইবনু বাশশার তাঁর বর্ণনায় বলেছেন, সা’দ ইবনু ইবরাহীম (রহঃ) তাঁর পিতা থেকে তিনি জনৈক ব্যক্তি থেকে তিনি যায়িদ ইবনু সাবিত (রাঃ) থেকে।