Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৭৬১

প্রায় ১ মিনিট · ৯৮ শব্দ

তিনি বলেন, বনূ নবীতের এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলো। তিনি বলেন ...... অন্য রিওয়ায়াতে আহমাদ ইবনু জানাব মিসসীসী (রহঃ) ... বারা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আনসারদের অন্তর্ভুক্ত একটি কবীলা বনু নবীতের এক ব্যক্তি আসলো এবং বললো, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং আপনি তাঁর বান্দা ও রাসুল। তারপর সে অগ্রসর হলো এবং যুদ্ধে অবতীর্ণ হলো। এমন কি শেষ পর্যন্ত সে শহীদ হলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ লোকটি কম কাজ করেও অনেক সাওয়াব পেয়ে গেল।

ছবি বানান