Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮৪৪

প্রায় ২ মিনিট · ২১৮ শব্দ

আবদুল জব্বার ইবনু আলা (রহঃ) ... জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) কে বলতে শুনেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি অতিযানে প্রেরণ করলেন। আমরা ছিলাম তিনশ’ জন আরোহী এবং আবূ উবায়দা ইবনু জাররাহ (রাঃ) ছিলেন আমাদের আমীর। আমরা কুরায়শের একটি কাফেলার জন্য ওঁৎ পেতে ছিলাম। অর্ধমাস পর্যন্ত আমরা সমুদ্রোপকুলে অবস্থান করি। আমরা সে সময় দারুন খাদ্যাভাবে পতিত হই এবং আমরা (ক্ষুধার জ্বালায়) গাছের পাতা খেতে বাধ্য হই। এ জন্য এ বাহিনীর নাম পড়ে যায় “জাইশুল খাবাত” বা পাতার বাহিনী। তখন সমুদ্র আমাদের জন্য একটি জন্তু নিক্ষেপ করলো যাকে আম্বার, বলা হয়। আমরা অর্ধমাস পর্যন্ত তা খেতে থাকি এবং তার তেল আমাদের গায়ে মালিশ করি, তাতে আমাদের দেহ বলিষ্ঠ হয়ে উঠে। রাবী বলেন, আবূ উবায়দা (রাঃ) জন্তুটির পাঁজরের একটি অস্থি তুলে দাঁড় করালেন, তারপর বাহিনীর সচাইতে দীর্ঘকায় লোকটি এবং সবচেয়ে বড় উটটির প্রতি দৃষ্টিপাত করলেন। তারপর ঐ ব্যক্তিটিকে ঐ উটের উপর চড়িয়ে দিলেন। সে ব্যক্তি দিব্যি তার নিচ দিয়ে অতিক্রম করে গেল। ঐ জন্তুটির চোখের কোটরে অনেকগুলো লোক একত্রে বসলেন। রাবী বলেন, আর আমরা তার চোখ থেকে এত এত কলস ভর্তি চর্বি বের করি। রাবী আরও বলেন, আর আমাদের কাছে ছিল এক বস্তা খেজুর। আবূ উবায়দা (রাঃ) তার থেকে আমাদের প্রত্যেককে এক মুষ্টি করে খেজুর দিলেন। তারপর শেষদিকে তিনি আমাদের জনপ্রতি একটি করে মাত্র খেজুর দিতেন। যখন তাও নিঃশেষিত হয়ে গেল তখন আমরা তারও অভাবটুকু (রীতিমতো) অনুভব করলাম।

ছবি বানান