মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮৫৫
তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) কে গৃহপালিত গাধার গোশত সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, খায়বারের দিন আমাদের দারুণ ক্ষুধা পেয়েছিল। আমরা সে দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। নগরের উপকন্ঠে আমরা কিছু গৃহপালিত গাধা পেলাম। আমরা সেগুলো জবাই করলাম। আমাদের ডেগচীসমূহ যখন টগবগ করছিল এমন সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘোষক ঘোষণা করল যে, ডেগচিগুলো উল্টিয়ে দাও এবং গৃহপালিত গাধার গোশতের একটুও খেয়ো না। আমি বললাম, কোন ধরনের হারাম করলেন? রাবী বলেন, আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম এবং বললাম, চিরতরেই হারাম করেছেন। (কিংবা) গনীমতের এক পঞ্চমাংশ বাদ না রাখার কারণে হারাম করা হয়েছে।