মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮৫৬
আবূ কামিল ফুযায়ল ইবনু হুসায়ন (রহঃ) ... সুলায়মান শায়বানী (রহঃ) বলেন, আমি আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) কে বলতে শুনেছি যে, খায়বারের রাতগুলোতে আমরা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়ি। যখন খায়বারে বিজয়ের দিন হলো, আমরা গৃহপালিত গাধাগুলোর উপর ঝাপিয়ে পড়লাম এবং সেগুলো যবেহ করলাম। তারপর যখন ডেগচীতে তা টগবগ করছিল। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘোষক ঘোষণা করল যে, ডেগচীগুলো উল্টিয়ে দাও এবং গৃহপালিত গাধাগুলোর কিছুই খেয়ো না। রাবী বলেন, তখন কিছু সংখ্যক লোক বললো, যেহেতু গনীমতের এক পঞ্চমাংশ বের করা হয়নি এ জন্যই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিষিদ্ধ ঘোষণা করেছেন। আবার অন্যরা বললো, না, তা চিরতরে নিষিদ্ধ করা হয়েছে।