মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮৬১
আহমাদ ইবনু ইউসুফ আযদী (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, আমি জানি না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জন্যেই তা নিষেধ করলেন কিনা যে, এগুলো লোকের পরিবহনের কাজে ব্যবহৃত হতো। তাই পরিবহন ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি তা অপছন্দ করলেন। কিংবা খায়বার দিবসে গৃহপালিত গাধার গোশত তিনি (চিরতরে) হারাম করে দিলেন।