Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮৬২

প্রায় ১ মিনিট · ১০৫ শব্দ

তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে খায়বার অভিমুখে অভিযানে বের হলাম। আল্লাহ তাদের জন্য বিজয় দান করলেন। বিজয়ের দিন যখন সন্ধ্যা হলো, অনেক আগুন জ্বালানো হলো। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, আগুনের এ ছড়াছড়ি কিসের জন্য? লোকজন বললো, গোশত পাকানো হচ্ছে। তিনি আবার জিজ্ঞেস করলেন, কিসের গোশত? তারা বললেন, গৃহপালিত গাধার গোশত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এগুলো ফেলে দাও এবং (পাত্র)-গুলো ভেঙ্গে ফেল। তখন এক ব্যক্তি বলে উঠলো আমরা এগুলো ফেলে দেবো আর ঐ (পাত্র)-গুলো কি ধুয়ে নেবো? তিনি বললেন, তাও করতে পারো।

ছবি বানান