Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮৬৪

প্রায় ১ মিনিট · ৭৯ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বার জয় করলেন তখন জনপদের বাইরে আমরা কতকগুলো গাধা পেয়ে গেলাম। আমরা তার কয়েকটা রান্না করলাম। এমন সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘোষক ঘোষণা করলোঃ জেনে রাখো, আল্লাহ ও তাঁর রাসুল তা থেকে তোমাদেরকে বারণ করছেন। এগুলো হচ্ছে নাপাক, এগুলো শয়তানের কাজ। তখন ডেগচীগুলো উল্টিয়ে দেয়া হলো যা আছে তা সহ। তখন ডেগচীগুলো তাতে যা ছিল তা (গোশত) সহ টগবগ করছিল।

ছবি বানান