Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮৬৫

প্রায় ১ মিনিট · ৮৭ শব্দ

তিনি বলেন, যখন খায়বারের দিন হলো, তখন জনৈক আগন্তক এসে বললো, ইয়া রাসুলাল্লাহ গাধা সব খাওয়া হয়ে গেল। তার কিছুক্ষণ পর আর একজন এসে বললো, ইয়া রাসুলাল্লাহ! গাধাগুলি শেষ করে দেওয়া হলো। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ তালহা (রাঃ) কে নির্দেশ দিলেন। সে মতে তিনি উচ্চঃস্বরে ঘোষণা দিলেন, আল্লাহ ও তার রাসুল তোমাদেরকে গাধার গোশত খেতে বারণ করেছেন। কেননা তা হচ্ছে অপবিত্র। রাবী বলেন, তারপর ডেগচীগুলো সব তাতে যা আছে তার সবসহ উল্টিয়ে দেওয়া হলো।

ছবি বানান