Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮৭৪

প্রায় ১ মিনিট · ৯৮ শব্দ

আবূর রাবী, কুতায়বা, যুহায়র ইবনু হারব, ইবনু নুমায়র, হারুন ইবনু আবদুল্লাহ ও হারুন ইবনু সাঈদ আয়লী (রহঃ) ... নাফি (রহঃ) সুত্রে ও ইবনু উমার (রাঃ) কর্তৃক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দব্ব (অনেকটা গুইসাপের মত দেখতে) সম্পর্কে লায়স কর্তৃক নাফি’ থেকে বর্নিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। তবে আইয়ুব কর্তৃক বর্ণিত হাদীসে এতটুকু বেশি আছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দব্ব (অনেকটা গুইসাপের মত দেখতে) নিয়ে আসা হলো। তিনি তা আহার করেননি এবং হারামও বলেননি। আর উসামা (রাঃ) এর হাদীসে আছে যে, এক ব্যক্তি মসজিদে দাঁড়ালো, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মিম্বরে আসীন ছিলেন ......।

ছবি বানান