মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮৭৫
একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তার কতিপয় সাহাবী ছিলেন। তাদের মধ্যে সা’দ (রাঃ) ছিলেন। তাদের সম্মুখে দব্ব এর গোশত পরিবেশন করা হলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন স্ত্রী আওয়াজ দিয়ে বললেন, এটা কিন্তু দব্ব (অনেকটা গুইসাপের মত দেখতে) গোশত! তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা তা খেতে পারো, কেননা এটা হালাল, তবে এটা আমার (অভ্যস্ত) খাদ্য নয়।