মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮৭৭
তিনি বলেন, আমি এবং খালিদ ইবনু ওয়ালীদ (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মায়মুনা (রাঃ) এর কাছে গেলাম। তখন ভুনা দব্ব (অনেকটা গুইসাপের মত দেখতে) আনা হলো। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত সেদিকে প্রসারিত করলেন। মায়মুনা (রাঃ) এর বাড়িতে উপস্থিত মহিলাদের একজন বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খেতে ইচ্ছে করছেন সে সমন্ধে তোমরা তাকে অবহিত কর। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর হাত তুলে নিলেন। আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! এটা কি হারাম তিনি বললেন, না। যেহেতু এটা আমাদের এলাকায় নেই, তাই আমার কাছে (অভ্যাস না থাকার কারণে) তা অপছন্দনীয়। খালিদ (রাঃ) বলেনঃ তারপর আমি তা (পাত্রটি) টেনে নিয়ে খেতে লাগলাম। আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে থাকলেন।