Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮৭৮

প্রায় ২ মিনিট · ১৯৯ শব্দ

তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী মায়মুনা (রাঃ) এর গৃহে প্রবেশ করলেন। তিনি ছিলেন তার ও ইবনু আব্বাস (রাঃ) এর খালা। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কাছে ভুনা দব্ব (অনেকটা গুইসাপের মত দেখতে) দেখতে পেলেন, যা তাঁর (মায়মুনার) বোন হুফায়দা বিনত হারিস নাজদ থেকে এনেছিল। তিনি দব্বটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পেশ করলেন। নিয়ম ছিল কোন খাদ্যের বিবরণ ও তার নাম উল্লেখ না করা পর্যন্ত তা তার কাছে পরিবেশন করা হত না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দব্বটির দিকে হাত প্রসারিত করলে উপস্থিত মহিলাদের একজন বললেন, তোমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে যা পেশ করছো সে সমন্ধে তাকে অবহিত কর। তারা বললো, ইয়া রাসুলাল্লাহ! ওটা দব্ব (অনেকটা গুইসাপের মত দেখতে)। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর হাত তুলে নিলেন। খালিদ ইবনু ওয়ালীদ (রাঃ) বললেন, ইয়া রাসুলাল্লাহ ওটা কি হারাম? তিনি বললেন, না। তবে যেহেতু ওটা আমার জন্মভূমিতে নাই তাই আমার কাছে ওটা অপছন্দনীয় (অরুচিকর)। খালিদ (রাঃ) বলেন, অতঃপর আমি সেটা টেনে নিয়ে খেতে লাগলাম। আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি তাকিয়ে রইলেন। তবে তিনি আমাকে নিষেধ করেননি।

ছবি বানান