মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮৭৯
খালিদ ইবনু ওয়ালীদ (রাঃ) তাকে অবহিত করেছেন যে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তাঁর খালা মায়মুবা বিনত হারিস (রাঃ) এর ঘরে প্রবেশ করলেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দব্বের গোশত পেশ করা হলো, যা উম্মু হুফায়দ বিনত হারিস নজদ থেকে নিয়ে এসেছিলেন। তিনি ছিলেন বানু জাফর গোত্রের এক লোকের স্ত্রী। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বস্তুর পরিচয় না জানা পর্যন্ত তা খেতেন না। পরবর্তী অংশ বর্ণনাকারী ইউনুস (রহঃ) এর হাদীসের অনুরূপ। তবে হাদীসের শেষাংশে তিনি অধিক বর্ণনা করেন যে, ইবনু আসাম্ম মায়মূনা (রাঃ) থেকে তাকে বর্ণনা করেছেন। তিনি (ইবন আসাম্ম) তার (মায়মুনার) লালনপালনে ছিলেন।