মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮৮২
তিনি বলেন, আমার খালা উম্মু হুফায়দ (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কিছু ঘি, পনির এবং কয়েকটি দব্ব (অনেকটা গুইসাপের মত দেখতে) হাদিয়া প্রদান করেন। তিনি ঘি ও পনির থেকে কিছু খেলেন এবং অরুচিকর হওয়ার কারণে দব্ব খাওয়া বর্জন করলেন। কিন্তু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দস্তরখানে তা খাওয়া হয়। যদি হারাম হতো তা হলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দস্তরখানে তা খাওয়া হতো না।