মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮৮৩
তিনি বলেন, মর্দীনার এক নববিবাহিত লোক আমাদের দাওয়াত করলো এবং আমাদের সামনে তেরটি দব্ব (অনেকটা গুইসাপের মত দেখতে) পেশ করা হলো। কিছু লোক খেলো আর কিছু লোক বর্জন করলো। পরদিন আমি ইবনু আব্বাস (রাঃ) এর সাথে সাক্ষাৎ করলাম এবং এ বিষয় তাঁকে জানালাম। ডাঁর পার্শ্ববর্তী লোকেরা নানা উক্তি করতে লাগলো এমনকি তাদের একজন বললো, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি এটি খাব না, (এ থেকে) নিষেধও করি না আবার হারামও করি না। ইবনু আব্বাস (রাঃ) বললেন, তোমরা বড়ই মন্দ উক্তি করেছ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হালাল ও হারাম করার জন্যই পাঠানো হয়েছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মায়মুনা (রাঃ) এর গৃহে ছিলেন। তার সাথে ফযল ইবনু আব্বাস, খালিদ ইবনু ওয়ালীদ ও অন্য একজন মাহিলা উপস্থিত ছিলেন। সে সময় তাঁদের কাছে একটি খাঞ্চা (দস্তর খান) পেশ করা হলো, তাতে গোশত ছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাওয়ার ইচ্ছা করলেন তখন মায়মুনা (রাঃ) তাঁকে বললেন, এটা দব্ব (অনেকটা গুইসাপের মত দেখতে) এর গোশত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর হাত গুটিয়ে নিলেন এবং বললেন, এ গোশত আমি কখনোও খাইনি। তিনি তাঁদের বললেন, তোমরা খাও। ফযল, খালিদ ইবনু ওয়ালীদ (রাঃ) এবং সে মহিলা এ থেকে খেলেন। মায়মুনা (রাঃ) বললেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আহার করেন, তা ছাড়া অন্য কিছু আমি আহার করব না।