মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮৮৫
তিনি বলেন, আমি জাবির (রাঃ) কে দব্ব সমন্ধে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এটি তোমরা খেও না। তিনি এটি অপছন্দ করেলেন। তিনি আরও বললেন, উমার ইবনু খাত্তাব (রাঃ) বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে হারাম করেননি। আল্লাহ তা’আলা এর দ্বারা অনেক লোককে উপকৃত করছেন। কেননা, এটি প্রায় সকল রাখালের খাদ্য। আমার কাছে থাকলে আমিও খেতাম।