Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮৮৬

প্রায় ১ মিনিট · ১০৭ শব্দ

তিনি বলেন, এক ব্যক্তি বললো, ইয়া রাসুলাল্লাহ! আমরা এমন এলাকায় বাস করি, যেখানে প্রচুর দব্ব (অনেকটা গুইসাপের মত দেখতে) আছে। সুতরাং এ ব্যাপারে আপনি আমাদের কী নির্দেশ দেন? অথবা বললেন, আপনি এ ব্যাপারে আমাদের কী ফাতওয়া দেন। তিনি বললেনঃ আমাকে অবহিত করা হয়েছে যে, বনী ইসরাঈল এর একটি গোত্রকে বিকৃত করে দেওয়া হয়েছিল। অতঃপর তিনি আদেশও দেননি, নিষেধও করেননি। আবূ সাঈদ (রাঃ) বলেন, পরবর্তী সময়ে উমার (রাঃ) বলেন, আল্লাহ এর দ্বারা অনেক লোককে উপকৃত করেন। এটা প্রায় সকল রাখালের খাদ্য। তা আমার কাছে থাকলে অবশ্যই আমি খেতাম। অবশ্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অরুচির কারণে অপছন্দ করেছেন।

ছবি বানান