মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮৮৭
তিনি বলেন, এক বেদুঈন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললো, আমি এমন নিম্ন ভূ-ভাগে বাস করি যেখানে প্রচুর দব্ব (অনেকটা গুইসাপের মত দেখতে) পাওয়া যায়। আর এই আমার পরিবারের সাধারণ (প্রধান) খাদ্য। বর্ননাকারী বলেন, তিনি কোন উত্তর দিলেন না। আমরা তাঁকে বললাম, আবার জিজ্ঞেস কর। সে আবার জিজ্ঞেস করলো। কিন্তু তিনি এবারও কোন উত্তর দিলেন না। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারে তাকে ডেকে বললেনঃ হে বেদুইন! আল্লাহ বনী ইসরাঈলের একটি সম্প্রদায়রের প্রতি অভিসম্পাত করেন, কিংবা ক্রোধাম্বিত হয়ে তাদের বিকৃত করে সরীসৃপ জাতীয় প্রানীতে রুপান্তরিত করে দিয়েছিলেন। জানি না, এটা তাদেরই অন্তর্ভুক্ত কিনা। কাজেই আমি এটি খাইওনা, আবার এ থেকে নিষেধও করি না।