Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮৯১

প্রায় ১ মিনিট · ১১২ শব্দ

তিনি বলেন, চলার পথে আমর। “মাবরুয যাহরান” নামক স্থানে পৌছার পর একটি খরগোশকে উত্তেজিত করলাম। লোকেরা তার পিছু ধাওয়া করলো এবং তারা ক্লান্ত হয়ে পড়লো। তিনি বলেন, অবশেষে আমি ধাওয়া করে ওটা ধরে ফেললাম এবং আবূ তালহার নিকট নিয়ে আসলাম। তিনি এটাকে যবেহ করলেন এবং এর পেছনের অংশ ও উভয় রান রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পাঠিয়ে দিলেন। আমি এগুলি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে আসলে তিনি তা গ্রহণ করেন। যুহায়র ইবনু হারব, ইয়াহইয়াইবনু হাবীব (রহঃ) ... শু’বা (রহঃ) থেকে উক্ত সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তবে ইয়াহইয়া (রহঃ) এর হাদীসে আছে এর পেছনের অংশ অথবা দুই রান।

ছবি বানান