মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮৯২
তিনি বলেন, আবদুল্লাহ ইবনু মুগাফফাল (রাঃ) তার সঙ্গীদের একজনকে কংকর (ঢেলা) ছুড়তে দেখলেন। তিনি তাকে বললেন, কংকর (ঢেলা) নিক্ষেপ করবে না। কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কংকর ছুঁড়া পছন্দ করতেন না। অথবা বলেছেন, নিষেধ করতেন। কারন এর দ্বারা না শিকার করা যায়, আর না শত্রুকে ঘায়েল করা যায়; বরং এটি দাঁত ভাঙ্গে এবং চোখে আঘাত করে। পরে তিনি পুনরায় তাকে পাথর ছুড়তে দেখে বললেন, আমি তোমাকে জানালাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কংকর ছুঁড়া পছন্দ করতেন না, অথবা তা নিষেধ করতেন। এরপরও তোমাকে পাথর ছুড়তে দেখছি? আমি তোমার সাথে এত এত দিন কথা বলব না।