Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৯০৯

প্রায় ১ মিনিট · ৮৯ শব্দ

তিনি বলেন, আমার মামা আবূ বুরদা (রাঃ) সালাতের পূর্বে কুরবানী করলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ওটা গোশতের বকরী। তিনি বললেন, ইয়া রাসুলাল্লাহ আমার নিকট ছয় মাসের একটি বকরীর বাচ্চা আছে। তিনি বললেনঃ সেটি যবেহ কর। তুমি ছাড়া অন্য কারো জন্য তা ঠিক হবে না। এরপর তিনি বললেনঃ যে ব্যক্তি সালাতের পূর্বে যবেহ করলো, সে কেবল নিজের জন্যই যবেহ করলো। আর যে ব্যক্তি সালাতের পর যবেহ করলো, তার কুরবানী পূর্ণ হয়ে গেল এবং সে মুসলিমদের তরীকা অনুযায়ী কাজ করলো।

ছবি বানান