Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৯১০

প্রায় ১ মিনিট · ১০৫ শব্দ

তার মামা আবূ বুরদা ইবনু নিয়ার (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যবেহ এর আগে যবেহ করলেন এবং বললেন, ইয়া রাসুলাল্লাহ! আজকের দিনে গোশত তলব করা ভাল নয়। তাই আমি আমার পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী ও নিজ গৃহের লোকদেরকে খাওয়ানোর উদ্দেশ্যে তাড়াতাড়ি কুরবানী করেছি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি পুনরায় কুরবানী কর। তিনি বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমার নিকট একটি ছোট বকরী আছে যা দুধের বয়স অতিক্রম করেছে, যেটি গোশতের দু’টি বকরীর চাইতেও উত্তম। তিনি বললেনঃ এটই তোমার উত্তম কুরবানী হবে। আর তুমি ছাড়া অন্য কারো জন্য জাযাআ (ছয় মাসের বকরী) যথেষ্ট হবে না।

ছবি বানান