Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৯১২

প্রায় ১ মিনিট · ৯৯ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আমাদের মত সালাত আদায় করে, আমাদের কিবলামুখী হয় এবং আমাদের ন্যায় কুরবানী করে, সে যেন সালাতের পূর্বে কুরবানী না করে। পরে আমার মামা বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমি তো আমার ছেলের পক্ষ থেকে কুরবানী করে ফেলেছি! তিনি বললেনঃ সেটা তো এমন জিনিস, যা তুমি তোমার পরিবারের জন্য তাড়াতাড়ি করে (যবেহ করে) ফেলেছ। তিনি বললেন, আমার নিকট একটি বকরীর বাচ্চা আছে, যা দুটি বকরীর চাইতেও উত্তম। তিনি বললেনঃ তুমি সেটা কুরবানী কর। কেননা, সেটাই উত্তম কুরবানী হবে।

ছবি বানান